ওয়ার্ডপ্রেস লোগো পরিবর্তন করতে গেলে আপনাকে কিছু ট্রিকস প্রয়োগ করতে হবে। যেহেতু ওয়ার্ডপ্রেস একটি ওপেনসোর্স সিএমএস প্লাটফর্ম এজন্য আপনি ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট লোগো পরিবর্তন করতে গেলে আপনাকে কোড পরিবর্তন করতে হবে।
তবে, আমরা আজ আপনাকে দেখাবো কিভাবে কোন কোড পরিবর্তন না করে আপনি ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট লগিন লোগো পরিবর্তন করতে পারবেন। চলুন শুরু করা যাক –
ওয়ার্ডপ্রেস লোগো পরিবর্তন
এই টাস্কটি করার জন্য আমাদের ‘Code Snippet’ নামে একটি প্লাগিন দরকার হবে, আপনি এই লিংকে গিয়ে প্লাগিনটি সম্পূর্ন ফ্রি ডাউনলোড করে নিতে পারেন- https://wordpress.org/plugins/code-snippets/
এখন নিচের দেওয়া কোডটি আপনার ‘Code Snippet’ এর মধ্যে ব্যবহার করুন এবং আপনার নতুন লোগোর লিংক ও ওয়েবসাইট অ্যাড্রেস পরিবর্তন করুন।
function custom_login_logo() {
echo '<style type="text/css">
.login h1 a {
background-image: url(logo.svg) ; // লোগোটি পরিবর্তন করুন
background-position: center center;
background-size: contain;
width: 100%;
}
</style>';
}
add_action('login_head', 'custom_login_logo');
function login_url(){
return "https://techpoth.com.bd"; // Your Website URL
}
add_filter('login_headerurl', 'login_url');
সর্বশেষ, পরিবর্তন হয়ে গেলে সেভ দিয়ে একবার চেক করে দেখুন। কোন সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ!
পোষ্টটি আরো বিস্তারিত পড়ুন: ওয়ার্ডপ্রেস ডিফল্ট লোগো পরিবর্তন — কোনো ঝামেলা ছাড়াই!